1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:14 am

এসএসসির ফরম পূরণে সময় বাড়ছে

Reporter
  • Updated Thursday, April 8, 2021
  • 277

সময় ডেস্ক ॥ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত রাখতে বলা হয়েছে। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। নতুন সময়সূচি দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করলে সংশ্নিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, করোনার বিস্তারের কারণে ২০২১ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় বাড়িয়ে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার সুযোগ নেই। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সমকালকে বলেন, লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD