
সময় ডেস্ক ॥ সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার পালন করা হবে। মঙ্গলবার উপসাগরীয় মুসলিম দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিক ও কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় মুসলিম দেশগুলোকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার অনুরোধ করেছিল। তবে উপসাগরীয় অঞ্চলের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা থাকতে হবে। সে অনুযায়ী রোজা হবে ৩০টি। ফলে আগামীকাল বৃহস্পতিবার মুসলিমদের পবিত্র উৎসব ঈদ-উল-ফিতর পালন করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply