1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:00 am

রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে- পররাষ্ট্রমন্ত্রী

Reporter
  • Updated Thursday, May 20, 2021
  • 439

সময় ডেস্ক ॥ প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনা খুবই দুঃখজনক। এতে দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে এবং এই পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোকাবিলা করতে হবে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তিনি বলেন, এটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটি কতক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে। মন্ত্রী আরো বলেন, সংবাদ মাধ্যম দেশের জন্য বিরাট কাজ করছে। তাদের কারণে আমরা বালিশ কাণ্ড শুনেছি, আপনাদের কারণে আমরা লাখ টাকার সুপারি গাছের কথা শুনেছি, আপনাদের কারণে সেই শাহেদ করিমের (রিজেন্ট ডায়াগনোস্টিক সেন্টার) তথ্য পেয়েছি। সরকার প্রতিটা ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। এসব করে গণমাধ্যম কর্মীরা সরকারকে খুব সাহায্য করছেন। কিন্তু ঘটনাটি দুঃখজনক। কারণ শেখ হাসিনার সরকার সংবাদ-বান্ধব সরকার। আমরা এ ধরনের ঘটনা চাই না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD