
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা, পৌর জামায়াত ও উপজেলা শিবিরের উদ্যোগে নবীগঞ্জ পৌর আমীর সাইদুল হক চৌধুরী ও শিবির সভাপতি মোজাহিদুল ইসলামের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল নবীগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর রোডস্থ ‘মা হোটেল’র সামনে পথ সভায় মিলিত হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর আমীর সাইদুল হক চৌধুরী, নায়েবে আমীর আব্দুল মুকিত পাঠান, শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক শিবির সভাপতি ইকবাল হোসাইন খান, জামায়াত নেতা মিজানুর রহমান চৌধুরী, আলী বাহার, শাহ্ এরশাদ আলী, জাকির আহমেদ, কামরুল ইসলাম, শাহ আবু বকর, হাবিবুর রহমান হাবিব, জামিল আহমেদ, মোঃ সুবিন চৌধুরী, জসিম উদ্দিন, দোলন মিয়া, শিবির নেতা সাকিন আহমেদ, আবিদ আলী, রাজু আহমেদ, আরিফুল হক রাজা, আজহারুল হক, তারেক, আশরাফ, এনাম, ইমান, জুনেদ, হাবিবুর রহমান শুভ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন আগামী দিনের হরতাল সহ সকল কর্মসূচী বাস্থবায়নের জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply