1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

Reporter
  • Updated Sunday, August 29, 2021
  • 249

সূর্য্য রায় ॥ বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই অনুষ্ঠান চলবে ৩ই সেপ্টেম্বর পর্যন্ত। মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তরফদার লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মদ, লাখাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ইমরান উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাংবাদিক ফোরামের সভাপতি সুশীল চন্দ্র দাস সাধারণ সম্পাদক বিল্লাল আহাম্মদ, সাংবাদিক মহসিন সাদেক, সাংবাদিক নিতেশ দেব,জানায়েদ মিয়া, প্রমুখ। মৎস্য সপ্তাহব্যাপী উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছ অবমুক্ত করা, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষীদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে মৎস্য কর্মকর্তা ইদ্রিস তরফদার জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD