1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

লাখাইয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter
  • Updated Friday, October 22, 2021
  • 259

লাখাই প্রতিনিধি ॥ লাখাই থেকে ২ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। আটক দু’জন হলো- লাখাই উপজেলার মধ্যসিংহ গ্রামের মৃত মো. খলিলুর রহমানের ছেলে জীবন আহম্মেদ (২০) ও একই গ্রামের মৃত মো. সাগর আলীর ছেলে লাউস মিয়া (৪৫)। গত বুধবার রাত সোয়া ৮টার দিকে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন র?্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান। তিনি জানান- পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক তাদেরকে লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD