1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:58 am

করোনা মোকাবিলায় ২৩৪০ কোটি ডলার প্রয়োজন ॥ ডব্লিউএইচও

Reporter
  • Updated Saturday, October 30, 2021
  • 244

সময় ডেস্ক ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, কভিড-১৯ মোকাবেলার জন্য আগামী ১২ মাসে ২ হাজার ৩৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। এ জন্য সংস্থাটি জি-২০ এর কয়েকজন নেতাকে এগিয়ে আসার এবং অর্থ প্রদানের আহ্বান জানিয়েছে। ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস বিশ্বের শক্তিধর ২০টি দেশের গ্রুপ জি-২০ নেতাদের বলেছেন, রোমে চলতি সপ্তাহের শেষ দিকে জি-২০ এর বৈঠকে নেতারা দরিদ্র দেশগুলোকে মহামারিতে দীর্ঘ সময় ধরে সুরক্ষা থেকে বঞ্চিত রাখতে পারবে না। টেড্রোস বলেন, আরো ৫০ লাখ লোকের মৃত্যুর আশঙ্কা ঠেকাতে কভিড-১৯ টিকা, টেস্ট এবং চিকিৎসা সুবিধা নিশ্চিত করার জন্য এই অর্থের প্রয়োজন। এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও মহাসচিব বলেন, মহামারির অবসানে কার্যকর ব্যবস্থা নিতে জি-২০ ‘প্রয়োজনীয় রাজনৈতিক এবং আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার ক্ষমতা রাখে।’ তিনি বলেন, ‘আমরা চূড়ান্ত মুহূর্তে আছি, বিশ্বকে নিরাপদ রাখার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন।’ ডব্লিউএইচও’র নেতৃত্বে অ্যাকসেস টু কভিড টুলস অ্যাক্সিলারেটরের লক্ষ্য হল মহামারি মোকাবেলায় সরঞ্জাম গুলোর উন্নয়ন, উৎপাদন, সংগ্রহ ও বিতরণ করা। ডব্লিউএইচও বলেছে, এতে অর্থায়নের জন্য ২ হাজার ৩৪০ কোটি ডলার প্রয়োজন, ‘যা মহামারির কারণে ট্রিলিয়ন ডলারের ক্ষতি এবং জাতীয় পুনরুদ্ধারকে সমর্থন দিতে উদ্দীপনা পরিকল্পনার ব্যয়ের তুলনায় সামান্য।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD