1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:56 am

আজমিরীগঞ্জে উৎসব আনন্দে শেষ হলো মজিদ খাঁন এমপি ক্রিকেট টুর্নামেন্ট

Reporter
  • Updated Sunday, December 5, 2021
  • 292

হাবিবুর রহমান রিয়াদ: মুজিব জন্ম শতবর্ষ উপলে আজমিরীগঞ্জ প্রেসক্লাব ও পৌরবাসীর আয়োজনে আব্দুল মজিদ খাঁন এমপি ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসব আনন্দে সমাপ্ত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টায় পৌরসভার ঐতিহাসিক গরুর হাট ময়দানে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আয়োজক কমিটির সাধারণ সম্পাদক স্বপন বনিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিুত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খাঁন। চলতি বছরের ১৭ই মার্চ মুজিব জন্ম শতবর্ষ উদযাপন উপলে আজমিরীগঞ্জ প্রেসক্লাব ও পৌরবাসীর উদ্যোগে আয়োজন করা হয় এড. আব্দুল মজিদ খাঁন এমপি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের নক আউট পর্বে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে পৌঁছায় কালনী নিউজ একাদশ ও ইলাভেন ষ্টার একাদশ নামে দুটি দল। কিন্তু কোভিড-১৯ এর সংক্রামণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত দ্বিতীয় পর্যায়ের লক ডাউনের কারণে টুর্নামেন্টটি স্থগিত ঘোষনা করেন আয়োজক কমিটি। পরিস্তিুতি স্বাভাবিক হওয়ায় গতকাল শনিবার ফাইনাল খেলাটি অনুষ্ঠানের ঘোষণা দেয় আয়োজক কমিটি। ফাইনাল খেলাটিতে ইলাভেন ষ্টার একাদশকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ানের স্থান দখলে নেয় কালনী নিউজ একাদশ। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক দিলোয়ার হোসেনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ১ম পুরস্কার হিসেবে টিভিএস কোম্পানির টিভিএস মেট্রো-১০০সিসি মোটরসাইকেলের চাবি তুলে দেন সাংসদ আব্দুল মজিদ খাঁন। সেই সাথে রানার্সআপ দল ইলাভেন ষ্টার একাদশের অধিনায়ক চয়ন আলীর হাতে রানার্সআপ ট্রফি ও ২য় পুরস্কার ৩২” একটি স্মার্ট টিভি ও তুলে দেন সাংসদ আব্দুল মজিদ খাঁন। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুর্তজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজবাহ উদ্দীন ভুঁইয়া, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD