1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:05 pm

ইফতারে সুস্বাদু দই বড়া

Reporter
  • Updated Wednesday, April 6, 2022
  • 286

সময় ডেস্ক : দই বড়া নবাবী আমলের একটি খাবার। এটি মসলা মেশানো টক দই দিয়ে মাস কলাই ডালের বড়া রান্না। এটি বেশ তীব্র স্বাদ যুক্ত খাবার। এই খাবারটি রুচিবর্ধক হিসেবেও বেশ সুপরিচিত। সারা বছর এ খাবারটি পাওয়া গেলেও রমজানে এর কদর বেড়ে যায়। রমজান মাসে অনেক রেস্টেুরেন্টে এই খাবারটি পাওয়া যায। খেতে সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই খাবারটি চাইলে বাড়িতেও বানাতে পারেন। উপকরণ- মাসকলাই ডাল আধা কাপ,টালা জিরা গুঁড়া ১ টেবিল চামচ, টালা মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা সামান্য, টক বা মিষ্টি দই ১ কাপ, কাঁচা মরিচ বাটা আধা চা চামচ, বিট লবণ আধা চা চামচ, ধনে পাতা বাটা আধা চা চামচ, ২ টেবিল চামচ চিনি, তেঁতুল চাটনি ২ টেবিল চামচ, ধনে পাতা ১ টেবিল চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো। প্রস্তুত প্রণালি- ডাল সারারাত ভিজিয়ে রাখুন। ডালের সঙ্গে কাঁচা মরিচ বাটা, আদা, রসুন এবং লবণ দিয়ে ব্লেন্ড করে ফেলুন। এখন মিশ্রণটি একটি বাটিতে ঢেলে রাখুন। একটা ফ্রাইপেনে তেল দিন। তেলটা এই পরিমাণ দিন যাতে ডুবো তেলে ভাজা যায়। এখন অল্প ডাল নিয়ে বড়া আকারে ভাজুন। ভাজা হলে তেল থেকে তুলে লবণ মেশানো পানিতে ছাড়ুন। এভাবে সব ডালের বড়া ভাজুন। দইটা ফেটতে থাকুন। ঘন হলে সামান্য পানি দিয়ে ফেটুন। স্বাদমতো লবণ, চিনি ও টালা জিরা আর মরিচের গুঁড়া ছাড়া সব মসলাগুলো মেশান। মিষ্টি দই হলে চিনির পরিবর্তে তেঁতুলের চাটনি দিন। এবার বড়াগুলো একটা একটা করে পানি থেকে তুলে পানি ঝরিয়ে দইয়ের মধ্যে দিন। ওপরে জিরা আর মরিচের টালা গুঁড়া মসলা ছিটিয়ে দিন। পুদিনাপাতা বা ধনেপাতার কুচি দিন। বড়া ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন। ফ্রিজে রাখলে ভালো ভালো হয়। এরপর তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD