1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:27 am

চুনারুঘাটে জামায়াত নেতা সহ আটক ২

Reporter
  • Updated Tuesday, November 4, 2014
  • 603

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে হরতাল চলাকালে নাশকতার অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরের কাঁচাবাজার এলাকা  থেকে উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক শরীফ মোঃ আব্দুল মতিন (৪৫) কে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। আটককৃত জামায়াত নেতাকে দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত জামায়াত নেতা শরীফ মোঃ আব্দুল মতিন চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। অপর দিকে উপজেলার গাজীনগর ইউনিয়নের মৃত ছমির হোসেনের ছেলে মোঃ মহরম আলী (৩৭) কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর ১২টা দিকে  গোপন সংবাদের ভীত্তিতে এসআই কবির উদ্দিন ও ডিবি মোসলিম উদ্দিন ও এসআই হারুন নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আলীনগর নালুয়াকোনা পাহাড়ে টিলা নামক স্থান থেকে গ্রেফতার করে হবিগঞ্জে জেল হাজতে প্রেরণ করে। মহরম আলী বন মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত আসামী বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD