1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:27 am

নবীগঞ্জে এম.পি মুনিম চৌধুরী বাবু’র হাতে ছাত্র সমাজে যোগদান

Reporter
  • Updated Thursday, November 6, 2014
  • 512

নুরুল আমিন পাঠান ॥ আলিফ সোবহান ডিগ্রী কলেজ ও হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ছাত্ররা এম.পি মুনিম চৌধুরী বাবু’র হাতে ফুল দিয়ে ছাত্র সমাজে যোগদান করছেন। গত মঙ্গলবার দুপুরে সংসদ সদস্য  এম.এ মুনিম চৌধুরী’র বাড়ীতে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। পল্লীপন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রানিত হয়ে নবীগঞ্জ-বাহুবলের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু’র হাতে ফুল দিয়ে বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ এমদাদুল হক সবুজ অনুপ্রেরনায় ও আলী মর্তুজা সাজু এবং মোঃ রিপনের সার্বিক সহযোগিতায় জাতীয় ছাত্র সমাজে অর্ধ শতাধিক নেতাকর্মী যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি আব্দুল জলিল তালুকদার, জাতীয় পার্টি বাহুবল উপজেলার সাবেক সভাপতি সফি আহমদ চৌধুরী, বাহুবল উপজেলা যুব সংহতির আহবায়ক মাসুক মিয়া, সদস্য সচিব হেলাল তালুকদার, জাপা নেতা আমির উল্লা। যোগদানকৃত আলীফ সোফহান কলেজ ও হবিগঞ্জ বৃন্দাবন কলেজের ছাত্ররা  হলেন মোঃ কাওছার আহমদ, মোঃ সাইফুল ইসলাম সাইফ, নয়ন দেব, সাইফুর রহমান, মজিদ চৌধুরী, সায়েম, তুহিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD