1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:27 am

আহুত ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে জেলা সদরে জামায়াত-শিবিরের মিছিল

Reporter
  • Updated Friday, November 7, 2014
  • 616

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মোঃ কামারুজ্জামানকে জুডিশিয়াল কিলিং এর চক্রান্তের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আহুত দেশব্যাপী ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় অনুষ্টিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, জেলা এইচ.আর.ডি সম্পাদক হাবিবুর রহমান খান, জেলা বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম, নাদির শাহ, মোস্তফা আল হোসাইন প্রমুখ। মিছিল উত্তর পথসভার বক্তব্যে জেলা প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম বলেন, ক্ষমতার নেশায় উন্মাদ, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ধিকৃত স্বৈরশাসক, রক্তপিপাসু পুলিশ, র‌্যাব, বিজিবি’র বন্দুকের গুলি নির্ভর শেখ হাসিনা দেশটাকে মগের মুল্লুক মনে করে যা ইচ্ছা তাই করে যাচ্ছ্নে। মহান মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক ভন্ডামির উপকরন বানিয়ে প্রতিপক্ষকে নির্মূল করার চরম অপরিনামদর্শী কর্মসূচী পালন করতে গিয়ে একে একে জামায়াতের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারী জেনারেল, সহকারী সেক্রেটারী জেনারেলসহ সকল শীর্ষ নেতৃত্বকে জুডিশিয়াল কিলিংয়ের নোংরা চক্রান্তে শেখ হাসিনা সরকার মেতে উঠেছে। শতাব্দির সেরা মিথ্যাচারের মাধ্যমে গায়ের জোরে সিনিয়র সহকারী সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক, ১৯৯৪-৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াতের যুগপৎ আন্দোলনে নেতৃত্বদানকারী মো: কামারুজ্জামানকে বিচার বিভাগীয় হত্যার আয়োজন সম্পন্ন করা হয়েছে। জাতি ঘৃণাভরে সরকারের অপকর্ম প্রত্যক্ষ করছে। সরকারের নিষ্টুর আচরণে জনতার ক্ষোভ চুড়ান্ত পর্যায়ে পৌছে গিয়েছে। জনতার ক্ষোভে সরকার জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে। গত ছয় বছরের সরকারের হত্যা, গুম, জেল-জুলুম, রিমান্ডের নামে নির্যাতন, লুটপাট, দেশবিরোধী কর্মকান্ডে প্রমাণিত হয়েছে ভারতের সেবাদাস আওয়ামী লীগের হাতে দেশ, দেশের মানুষ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মোটেও নিরাপদ নয়। তাই সরকারের সকল প্রকার অন্যায়, অবিচার ও অপশাসনের বিরোদ্ধে আন্দোলনের সকল দায়িত্ব শুধুমাত্র দেশের সবচেয়ে বেশী জুলুমের শিকার জামায়াত-শিবিরের উপর ছেড়ে না দিয়ে দলমত নির্বিশেষে সকলকে রাজপথে নেমে আসার জন্য তিনি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD