1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:40 am

সদর থানার অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার

Reporter
  • Updated Wednesday, May 21, 2025
  • 100

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরে বৈষম্য মামলায় এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা ফজল আহমেদ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় সদর মডেল থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীনের নির্দেশে ওসি তদন্ত সজল সরকার, এসআই ওয়াহেদ গাজি, সুজন শ্যাম, প্রদীপ রায়সহ একদল পুলিশ শহরের আরডি হল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হরিপুর গ্রামের মৃত আমির আলীর পুত্র।
জানা যায়, ৪ আগষ্ট টাউন হল রোড এলাকার এমপি আবু জাহির ও আতাউর রহমান সেলিমের সঙ্গে থেকে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এ ঘটনায় আহত কাজী শামীম বাদি হয়ে গত ১৬ অক্টোবর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মাহিসহ ৪৩ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। এ মামলায় ফজল এজাহারের ৩১নং আসামি।
পুলিশ জানায়, এ মামলায় অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD