1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:58 am

হার্ট অ্যাটাকের আগে শরীর যেসব সংকেত দেয়

Reporter
  • Updated Monday, June 2, 2025
  • 102

সময় ডেস্ক : হার্ট অ্যাটাক হঠাৎ করেই হয় না। তার আগে শরীর একাধিক সতর্ক সংকেত পাঠাতে থাকে, যেগুলো আমরা প্রায়শই উপেক্ষা করে থাকি। অথচ, এই লক্ষণগুলো দ্রুত চিনে নিয়ে সময়মতো ব্যবস্থা নিলে বড় বিপদ এড়ানো সম্ভব। চলুন, জেনে নিই কিছু সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ যা হার্ট অ্যাটাকের আগাম বার্তা হতে পারে।
অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা : অসাধারণ বা অস্বাভাবিক ক্লান্তি হার্টের সমস্যার প্রথম লক্ষণগুলোর একটি। সামান্য পরিশ্রমেই যদি আপনি হাঁপিয়ে ওঠেন বা সারাক্ষণ দুর্বল ও ঝিমিয়ে থাকেন, তবে তা হৃদরোগের সতর্কতা হতে পারে।
ঠাণ্ডা ঘাম ও শরীর অবশ হয়ে আসা ; হার্ট অ্যাটাকের আগে ঘাম হতে পারে, কিন্তু সেটা গরমে ঘেমে যাওয়ার মতো নয়। বরং ঠাণ্ডা ঘাম হতে পারে, শরীর নিস্তেজ লাগতে পারে। হাত-পা ঠাণ্ডা হয়ে অবশ হয়ে যাওয়ার মতো অনুভূতি দেখা দিতে পারে।
বুকে চাপ বা অস্বস্তিকর ব্যথা : বুকে ভারী চাপ, জ্বালা বা চিনচিনে ব্যথা এসব হার্ট অ্যাটাকের অন্যতম সাধারণ লক্ষণ। অনেক সময় এই ব্যথা কাঁধ, বাহু, ঘাড় বা চোয়ালেও ছড়িয়ে পড়ে।
শ্বাসকষ্ট বা নিশ্বাস নিতে সমস্যা : হঠাৎ শ্বাস নিতে অসুবিধা হওয়া বা দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হতে পারে। এটি অনেক সময় হার্ট ঠিকভাবে রক্ত পাম্প না করতে পারার ইঙ্গিত দেয়।
পেটব্যথা ও হজমের সমস্যা : হার্ট অ্যাটাকের সম্ভাবনায় পেট ফাঁপা, ব্যথা বা অস্বস্তির মতো উপসর্গ দেখা দিতে পারে, যা সাধারণ গ্যাস্ট্রিক সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া হয়।
অনিয়মিত হৃদস্পন্দন : হার্টবিট হঠাৎ খুব দ্রুত বা খুব ধীরে হয়ে যাওয়া, অথবা হার্টবিট ‘মিস’ হওয়ার মতো অনুভূতি—এসবও বিপদের সংকেত হতে পারে।
চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না : এই ধরনের উপসর্গ দীর্ঘদিন ধরে থাকলে কিংবা হঠাৎ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। সময়মতো ব্যবস্থা নিলে জীবন বাঁচানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD