শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। লিভার ঠিকভাবে কাজ না করলে শুধু হজমের সমস্যা বা মুখে ব্রণই নয় এর প্রভাব পড়ে পুরো শরীরে, এমনকি লিভার সম্পূর্ণ বিকল হলে প্রাণহানিরও শঙ্কা থাকে। তাই লিভারের যত্নে অবহেলা করা বিপদ ডেকে আনতে পারে। চিকিৎসকেরা বিশেষভাবে সতর্ক করছেন ফ্যাটি লিভার নিয়ে।
শুধু মদ্যপান নয়, অস্বাস্থ্যকর খাবার ও অনিয়মিত জীবনযাপনের কারণেও লিভারের ক্ষতি হয়। চলুন, জেনে নিই কোন খাবার লিভারের জন্য খারাপ, কোনটি ভালো এবং কোনটি খুব উপকারী।
ফলের রস/ফল/বিট : বাজারের ফলের রস মোটেও স্বাস্থ্যকর নয়, কারণ তাতে কৃত্রিম স্বাদ, রং ও চিনি থাকে। তবে সরাসরি ফল লিভারের জন্য খুব ভালো। ফাইবার, ভিটামিন, খনিজ ও অ্যান্টি–অক্সিডেন্ট লিভারের প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে।
ভাজা খাবার/ওটস/অলিভ অয়েল : ভাজা খাবার লিভারের জন্য ক্ষতিকর। ভাজা খাবারে তৈরি হয় সাইটোটক্সিক ও জেনোটক্সিক উপাদান, যা লিভারের কোষ নষ্ট করতে পারে। ওটসে থাকা বিটা*গ্লুকান ফাইবার লিভারের প্রদাহ কমাতে, ফ্যাট গলাতে ও বিপাক স্বাভাবিক রাখতে সাহায্য করে। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে আছে মনোস্যাচুরেটেড ফ্যাট ও ফেনোলিক যৌগ, যা লিভারকে সুস্থ রাখে।
চিনিযুক্ত পানীয়/মিষ্টি আলু/বেরি : কোমল পানীয়, সোডা, সিরাপ-মেশানো শরবত ও মকটেল লিভারের জন্য ক্ষতিকর। এগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় এবং রক্তে দ্রুত শর্করা বাড়িয়ে শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে। পরিবর্তে খেতে পারেন মিষ্টি আলু যা লিভার সুরক্ষায় সহায়ক অ্যান্থোসায়ানিন সরবরাহ করে। স্ট্রবেরি, ব্লুবেরি, গুজবেরি, আমলকি এসব বেরিতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট, যা লিভার রক্ষায় অত্যন্ত কার্যকর।
কী এড়াবেন, কী খাবেন : প্রক্রিয়াজাত খাবার, এনার্জি ড্রিঙ্ক এসব লিভারের মারাত্মক ক্ষতি করে। ফ্যাটি মাছ, বিনস এবং মাপমতো কালো কফি লিভারের জন্য উপকারী।
সঠিক খাবার নির্বাচন ও নিয়মিত অভ্যাস পরিবর্তন করলেই লিভার সুস্থ রাখা যায়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply