1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:27 am

নবীগঞ্জে ফরিদ গাজীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত

Reporter
  • Updated Thursday, November 20, 2014
  • 487

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাহুবল আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য, মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বৃহত্তর সিলেটর রাজনীতির প্রাণ পুরুষ সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর ৪র্থ মৃত্যু বার্ষিকীতে গতকাল তার জন্মস্থান নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল ও তার রূহের মাগফেরা কামনা করেন। বিশেষ করে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ এর উদ্যোগে গতকাল সন্ধা রাতে ঢাকা- সিলেট মহা সড়কের দেবপাড়া বাজারে এক মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্টিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, দেওয়ান ফরিদ গাজীর সূযোগ্য উত্তরসুরী শাহ নেওয়াজ গাজী মিলাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদ গাজী স্মৃতি সংসদের আহবায়ক রুহেল আহমদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহগুল আহমদ কাজল, আওয়ামীলীগ নেতা জুনেদ মেম্বার, শ্রমিকলীগ নেতা আব্দুল কালাম, রাসেল শরিফ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD