1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:27 am

কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে মেয়র জি.কে গউছের নাম বাতিলের দাবীতে চুনারুঘাটে যুবদলের মানবন্ধন

Reporter
  • Updated Thursday, November 20, 2014
  • 554

চুনারুঘাট প্রতিনিধি ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এস.এম কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক চার্জশীটে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জিকে গউছের নাম অর্ন্তভুক্ত করায় চুনারুঘাট উপজেলা যুবদল মানবন্ধন করেছে। গতকাল বুধবার বিকালে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের মধ্যবাজারে চুনারুঘাট উপজেলা যুবদলের উদ্যোগে এ মানবন্ধন কমসূচী পালন করা হয়। চুনারুঘাট উপজেলা যুবদলের সভাপতি মোঃ আঃ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মোজাম্মেল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক মিয়ার যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সিরাজ আলী, প্রচার সম্পাদক আজিজুর রহমান কাজল, মুন্সি শফিকুর রহমান জামাল, উপজেলা যুবদলের সহ- সভাপতি আলাউদ্দিন, যুগ্ন সম্পাদক রাশেদ আকরাম রাহি, ফয়সল বাহার, টিপু, জামাল মিয়া, ছাদেক, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাইম হালিম, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান রুমন, রফিক তালুকদার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম সুজন, যুগ্ম-আহবায়ক মইনুল হাসান চৌধুরী সৌরভ ও হুসাইন মোহাম্মদ রুবেল প্রমুখ। বক্তাগন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জিকে গউছ এর উপর মিথ্যা অভিযোগ অনতিবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD