
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের বুধবার সকালে উপজেলার ডিসিপি হাই স্কুল ও অগ্রনী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের অগ্রনী উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএডিসির উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাছেদ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালাদার, অগ্রনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ সাহা, সহকারী প্রধান শিক্ষক সুজিত চন্দ্র দেব, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামল হোসেন লিটন ও মাষ্টার লিটন সরকার প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply