1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:19 am

হবিগঞ্জের বহুলায় দুর্বত্তের হামলায় মহিলাসহ আহত ৩

Reporter
  • Updated Thursday, November 6, 2014
  • 471

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে একদল দুর্বত্তের হামলায় একই পরিবারের মহিলাসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় রিক্সা চালক তমিজ আলী (৩৫) তার মা খোদেজা বিবি (৭০) ও স্ত্রী শরিফা বেগম (২৫) কে  হবিগঞ্জ সদর আধনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের শহীদ মিয়া (৩০), রফিক মিয়া (২৫)সহ একদল লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তমিজ আলীর ঘরে হামলা চালায়। এ সময় তারা বাধা দিলে তাদের পিঠিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD